বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

১৩ বছরের প্রতিবন্ধী কিশোরী ধর্ষন

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

১৪ মার্চ শুক্রবার জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামে সাদিয়া নামের ১৩ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

 

ভুক্তভোগীর মা জানান, শুক্রবার সকালে বোনের সাথে বাড়ীর পাশে খেলছিল দুই প্রতিবন্ধী বোন। লাল মিয়া (৬০) নামের এক সিএনজি চালক বড় বোন সাদিয়াকে ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে।মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশী এক নারী গিয়ে উদ্ধার করে। পরে পালিয়ে যায় অভিযুক্ত লাল মিয়া। অভিযোগযুক্ত ব্যক্তির বাড়ী জামতলী গ্রামে। ভুক্তভোগীর বাড়ীর পাশেই অভিযুক্ত ঐ ব্যক্তির শ্বশুরবাড়ী এবং সেখানেই সে থাকে। পরে কিশোরীকে

 

জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

 

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সাংবাদিকদের জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের ডাক্তার এবং ভিকটিমের সাথে আমরা কথা বলেছি। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। আসামী ধরার জন্য চেষ্টা চলছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ