বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জে মোটরসাইকেল সহ চোর আটক

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ১৭ মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ রোজ সোমবার ভোরে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ২ টি চোরাই মোটরসাইকেলসহ বকসিগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য ও তার সহযোগীকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
১৭ মার্চ সোমবার ভোরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- বকশীগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাশর সর্দার ও সূর্যনগর পশ্চিমপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে নুহু মিয়া (২৮)
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ সাংবাদিকদের জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসাবে ১৭ মার্চ ভোরে গোপন তথ্যের ভিত্তিতে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশ সূর্যনগর পশ্চিমপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় মতি মিয়ার ছেলে নুহু মিয়ার বাড়ি থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় একই গ্রামের ইউপি সদস্য বাশর সর্দার ও নুহু মিয়াকে আটক করা হয়। দুপুরে তাদেরকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ