বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নাটোর মালখানার জানালার গ্রিল কেটে চুল পরিমাণ টাকা স্বর্ণালংকার চুরি

ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি
oplus_2

সংবাদটি শেয়ার করুন....

নাটোর মালখানার জানালার গ্রিল কেটে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে
এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ ।নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন । পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান ,নাটোর আদালতের ডকুমেন্ট কক্ষ এবং মালখানার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে একটি সঙ্ঘবদ্ধ চোর চক্র।

 

এরপর নাটোর সদর সার্কেলের মালখানায় প্রবেশ করে সেখান থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। শুক্রবার (১১ই এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে আদালতে কর্মরত পুলিশ সদস্যরা মালখানার গ্রিল কাটা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি তারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। সংবাদ পেয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইন সহ পুলিশ, সেনাবাহিনী ,সিআইডি, এনএসআই ,পিবিআই যৌথ টিম সেখানে পৌঁছে তদন্ত কাজ শুরু করেন।

 

পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে মালখানা থেকে নগদ টাকা ও কিছু নগদ টাকা ও স্বর্ণা লঙ্কার চুরি হয়েছে। সেই সাথে আরো কিছু চুরি হয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট পুলিশের কর্মকর্তারা। সিআইডি আলামত সংগ্রহ করা সহ ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছেন। ইতোমধ্যেই সন্দেহজন তিনজনকে আটক করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায় কিছুদিন পূর্বে সিংড়ায় একজন প্রকৌশলীর গাড়ি থেকে অবৈধ ভাবে আয়ের ৩৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়। ওই টাকাগুলো আদালতের নির্দেশনায় মালখানায় রাখা ছিল। সঙ্গবদ্ধ চোর চক্রের সদস্যরা অন্যান্য মালামালের সাথে এই নগদ টাকাগুলো চুরি করে নিয়ে গেছে।

 

ইউসুফ আর জানান এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সাথে পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সমন্বয়ে একটি যৌথ টিম  চুরি যাওয়া মালামাল উদ্ধারে কাজ শুরু করেছেন ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ