বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ২ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৭ এপ্রিল বৃহস্পতিবার ভোর রাতে জামালপুর জেলার  বকশীগঞ্জ উপজেলার  সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদে‌শি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার ধানুয়া কামালপুর সাতানীপাড়া মাজারটিলা ১০৮৭ পিলার দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাতানীপাড়া বিজিবির সদস্যরা তাদের আটক করে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করে। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন-ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার এলংজানী এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. সোহেল রানা (৩২) ও ভোলা সদর উপজেলার রেদুরিয়া গ্রামের লিটন গাজীর ছেলে খোকন গাজী (৩১)।সাতানীপাড়া বিজিবি ক্যাম্প কমেন্ডার নায়েব সুবেদার মানিক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে।
আটক দুইজনকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ বলেন, নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ