বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে ভারতীয় ৭৩৬ বোতল মদ সহ গ্রেফতার ১ জন

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৪ মে শনিবার শেরপুর জেলায় নালিতাবাড়ী উপজেলার আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৭৩৬বোতল মদ সহ মাদক কারবারি মো. নাছির মিয়া(৪২)কে গ্রেফতার করেছে র‍্যাব।

২৩মে শুক্রবার ভোরে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাছির মিয়া নালিতাবাড়ী উপজেলার মানিক চাঁনপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৭৩৬বোতল মদ সহ মাদক কারবারি মো. নাছির মিয়াকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ৮৬হাজার টাকা। গ্রেফতারকৃত নাছির মিয়াকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শুক্রবার দুপুরে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ