শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারিপুরে অবৈধ বালু ব্যবসার বাধা দেয়ায় এনসিপি নেতা ও তার অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে মারধর

আশিকুজ্জামান, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

২৪ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ রোড মঙ্গলবার মাদারিপুরে অবৈধ বালু ব্যবসায় বাধা দেয়ায় জাতীয় নাগরিক পার্টির “এনসিপি-এক নেতা ও তার অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে”মারধর করার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার রাত ৮টার দিকে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাঁতিকান্দা এলাকা এ ঘটনা ঘটে।
আহত মহসিন ফকির (৩৪) এনসিপির মাদারিপুর জেলা সমন্বয়কারী কমিটির সদস্য ও তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী জান্নাতুল জারা নিপা (২৯)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে অবৈধভাবে বালু ব্যবসার জন্য পাইপের লাইন টানেন রাজৈরের হোসেনপুর ইউনিয়ন যুবদল নেতা এনামুল শেখ। এতে বাধা দেন এনসিপির নেতা মহসিন ফকির।
এ সময় দুজনের মধ্যে কথার কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে মহসিনকে বাড়ি থেকে পাশের রাস্তায় ডেকে নিয়ে যায় এনামুল শেখ। একপর্যায়ে এনামুল ও তার লোকজন মহসিনের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
মহসিনের ডাকচিৎকারে স্ত্রী ছুটে আসলে তাকেও ব্যাপক মারধর করে হামলাকারীরা। পরে এনামুল ও তার লোকজন চলে গেলে আহত অবস্থায় এনসিপি নেতা ও তার স্ত্রীকে উদ্ধার করে ভর্তি করা হয় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে রাজৈর থানা পুলিশ।
এই ঘটনার বিচার দাবি করেছেন আহত মহসিন ফকির ও তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী জান্নাতুল জারা নিপা। তারা জানান, অবৈধভাবে ডেজার ব্যবসা পরিচালনার কারনে জনসাধারনের ক্ষতি হয়। বিষয়টির প্রতিবাদ করার কারনেই এই হামলা চালানো হয়েছে।
এদিকে মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত এনামুল শেখ বলেন, ‘আমি একটি পুকুর ভরাট করার জন্য ড্রেজারের পাইপের লাইন দিচ্ছিলাম।
এমন সময় পাইপ ভেঙ্গে ফেলে মহসিন। আমি শুধু কারণ জানতে চেয়েছি। পরে একটু হাতাহাতির ঘটনা ঘটলেও কোন মারামারি হয়নি।
মাদারিপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান মুঠোফোনে জানান, ‘মারামারির ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। এই ঘটনায় তদন্ত করে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ