বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ভাঙ্গায় নিখোঁজের ১০ দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা ছাত্রী অনন্যা’র

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মোঃ আশিকুজ্জামান,

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া গ্রাম থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী অনন্যার খোঁজ পাওয়া যায়নি ১০ দিনেও। এ  ঘটনায়
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার কাউলীবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসীর উদ্যোগে এক মানববন্ধন করেন। মানববন্ধনে তারা সাংবাদিক ভাইদের মাধ্যমে পুলিশ প্রশাসন সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অনন্যাকে খুঁজে পাওয়ার দাবি জানান।

 

মানববন্ধনে কান্না জড়িত কণ্ঠে অনন্যার বাবা তারা মিয়া বলেন, আজ নিখোঁজের দশদিন পার হয়ে গেলো কিন্তু আমার মেয়েকে এখনো কোন খোঁজ পাই নাই। আপনারা সাংবাদিকদের মাধ্যমে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমি আমার মেয়ে ফিরে পেতে চাই।

 

অনন্যা নিখোঁজের পরের দিন ভাঙ্গা থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করি। পুলিশ কোন সন্ধান দিতে পারে নাই। অনন্যা নিখোঁজ হওয়ার পিছনে যদি কারো হাত থেকে থাকে তাহলে তাকেও খুঁজে বের করার দাবি জানান বক্তারা।

 

অনন্যার মা জাহানারা বেগম বলেন, আমার আদরের অনন্যাকে আপনারা এনে দেন। আমি আমার মেয়ের মুখটা দেখতে চাই।

বক্তব্যে গ্রামবাসীরা বলেন, অনন্যা হারিয়ে গেছে আজ ১০ দিন হলো এর মধ্যে তার কোন খোঁজ পাওয়া গেল না । আমরা বড়ই উদ্বিগ্ন, মেয়েটির সন্ধান পাওয়ার জন্য। এই পরিবারটি বড়ই অসহায়, দিন আনে দিন খায়। মেয়েটি সহজ রসল স্বভাবের কিন্তু কি যে হয়ে গেলো কিছুই বুঝতে পারছি না। সাংবাদিক ভাইদের মাধ্যমে পুলিশ প্রশাসন সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।

 

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মোঃ মোকছেদুর রহমান বলেন, মেয়েটির নিখোঁজের বিষয় একটি অভিযোগ পেয়েছি। আমরা বিভিন্ন থানায় খোঁজখবর নিয়েছি। এবিষয় পুলিশ তদন্ত করছে।

 

মাদ্রাসার ছাত্রী অনন্যাকে খুঁজে পেতে ভাঙ্গার কাউলীবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সকালে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ