সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুর জেলা পরিষদে প্রকল্পের চেক বিতরন

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রোজ রবিবার শেরপুরে জেলা পরিষদের অধীনে ২০২৪-২৫ অর্থ বছরের এডিপি বরাদ্দের অর্থে গৃহীত সিপিসিসি প্রকল্পসমূহের প্রথম কিস্তির চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

 

ওই সময় তিনি স্বচ্ছতার সাথে প্রকল্পগুলো বাস্তবায়নে নির্দেশনা দিয়ে বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের সুবিধা বৃদ্ধি পাবে।

 

চেক বিতরণকালে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, হিসাবরক্ষক মো. জাহিদ আনোয়ারসহ জেলা প্রশাসন ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা, প্রকল্পসমূহের সভাপতিগণ উপস্থিত ছিলেন।

 

জেলার মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ৪০ টি প্রকল্পের আওতায় প্রথম কিস্তির ৫৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। পরবর্তীতে প্রকল্পের কাজ সমাপ্ত হলে দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ