বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ডাসার চা বিক্রেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মো.নাসির উদ্দিন ফকির লিটন
ডাসার(মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর জেলার ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল আজিজ হাওলাদার (৬০) নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করছে ডাসার থানা পুলিশ।
অদ্য শনিবার (০১ফেব্রুয়ারী২০২৫খ্রিষ্টাব্দ) সকালে মাদারীপুর জেলার ডাসার উপজেলাধিন ১০৭ নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মৃত- আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয় ও স্বজনরা জানান, আব্দুল আজিজ হাওলাদার ডাসার কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে চায়ের দোকানে কেনাবেচা করেন । তিনি রাত ১০ পর্যন্ত চা বিক্রি করেন।দোকান বন্ধ করে রাতে আর বাড়ী ফিরে আসেননি তিনি। শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ী থেকে বের হলে গ্রামের রাস্তার পাশে স্বামীর হাত-পা বাঁধা লাশ দেখতে পান।
এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন।পরে থানার পুলিশ খবর পেয়ে লাশ মরদেহ উদ্ধার করেন।
নিহতের স্বজনরা জানান আব্দুল আজিজ হাওলাদার চায়ের দোকানের পাশাপাশি সুদের ব্যবসা টাকার লেনদেন করতেন। তবে স্বজনের দাবী তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।
নিহতের বড় ভাই আব্দুল গণি হাওলাদার বলেন, আমার ভাইকে হাত-পা বেঁধে যারা নির্মমভাবে হত্যা করেছে ।আমি প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তির দাবি জানাই।
এব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আব্দুল বারিক বলেন,ডাসার কাঁঠালতলা বাজারে দোকান করেন আব্দুল আজিজ হাওলাদার বাড়ীর পাশের রাস্তা থেকে হাত-পা বাঁধা তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ সুরতহাল শেষে জেলায় মর্গে প্রেরণ করা হয়েছে । এ ঘটনার সাথে যারাই জড়িত তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ