বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নাটোর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা॥ ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

নাটোর প্রতিনিধি

ফরহাদুজ্জামান

 

নাটোর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রহিম নেওয়াজকে আহ্বায়ক এবং আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।

রহিম নেওয়াজ  বিলুপ্ত জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে আসাদুজ্জামান আসাদ জেলা স্বেচ্ছাসেবক দলের স্ট্যান্ডিং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, আংশিক আহ্বায়ক কমিটিতে আব্দুল আজিজ, জিল্লুর রহমান চৌধুরী বাবুল, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব এবং দাউদার মাহমুদকে যুগ্ম আহ্বায়ক এবং শহিদুল ইসলাম রাজু, সাবিনা ইয়াসমিন, আবুল কাশেম, তারিকুল টিটু, ব্যারিস্টার আবু হেনা মোস্তাফা, সুফিয়া হক এবং শ্রী রঞ্জিত কুমার সরকারকে সাধারণ সদস্য করা হয়েছে।

এদিকে নব্য ঘোষিত নাটোর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসুবকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা বিএনপির কিছু নেতাকর্মীরা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ