বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ইসলামপুরে মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন
জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার তারুণ্য উৎসব ২০১৯ উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা ইসলামপুর থানা কমান্ডার ও সাবেক ইউপি  চেয়ারম্যান মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার  বিকালে ইসলামপুর মিনি স্টেডিয়াম মাঠে মরহুম লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।
লস্কর আলী ফুটবল টুর্নামেন্টের সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান লেলিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল্লাহ সাইফ, গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, ইসলামপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, লস্কর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পরিচালক খোরশেদ আলম বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলাল উদ্দিন, গোয়ালেরচর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম মাস্টারসহ আরো অনেকে।
দুটি দল অংশ নেয় ইসলামপুর কলেজ মোড় সামাজিক সংগঠন ও বকশীগঞ্জ সাধুর পাড়া বন্ধু স্পোর্টিং ক্লাব । এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেবে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ