শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

অনলাইন ফাউন্ডেশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ক্যান্টনমেন্ট ইসিবি এলাকার নিভানন কন্ডোতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আফরোজা হেলেন। সভাপতিত্ব করেন অনলাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও অনলাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মো. আক্তারুজ্জামান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন ফাউন্ডেশন স্কুলের ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার, ফরিদপুর সরকারি আইনুদ্দিন কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর খান খলিলুর রহমান।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিশু শিক্ষার্থীরা মোরগ লড়াই, ব্যাঙ লাফ, অংক দৌড় ও যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।


প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী আফরোজা হেলেন বলেন, ‘অনলাইন ফাউন্ডেশন স্কুলের ছোট বাচ্চারা সুন্দর করে ডিসপ্লে করছে। খুবই মনোমুগ্ধকর আয়োজন। অনলাইন ফাউন্ডেশন স্কুলের উত্তর উত্তর মঙ্গল কামনা করি।’

অনলাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মো. আক্তারুজ্জামান বলেন, ‘২০২৪ সালে স্কুলটির যাত্রা শুরু। গত এক বছরে আমরা যতটা আশা করেছিলাম তার থেকে ভালো অবস্থানে গেছে অনলাইন ফাউন্ডেশন স্কুল। অনলাইন ফাউন্ডেশন চ্যারিটি কাজ করে। এরই অংশ হিসেবে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে। এই স্কুলে ভর্তি ফি ও টিউশন ফি অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলের চেয়ে অনেক কম। আমরা ভর্তুকি দিয়ে স্কুলটি পরিচালনা করছি।’

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ