বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারগঞ্জে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মোঃবোরহান উদ্দিন
জামালপুর জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার রাতে ৭ ফেব্রয়ারী জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের সদরাবাড়ি এলাকার শীতার্ত মানুষের মাঝে এ কম্বল জড়িয়ে দেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাদির শাহ।
এর আগেও তিনি মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) নাদির শাহ সাংবাদিকদের জানান প্রত্যেক অসহায়, ছিন্নমূল মানুষদের কাছে সরকারের উপহার কম্বল পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।
ইতোমধ্যে অনেক জায়গায় কম্বল পৌছে দিয়েছি। বর্তমান সরকার একটি জনবান্ধব সরকার। রাষ্ট্রের সকল নাগরিকের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজ খবর রাখছে সরকার। বর্তমানে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হতদরিদ্র ছিন্নমূল মানুষদের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হচ্ছে। সরকার এবং মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্র ছিন্নমূল এবং অসহায় মানুষদের জন্য ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
এসময় মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেক,পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন,পৌর নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিন উপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ