বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়িতে তারুন্য মেলায় পিঠা উৎসব

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন , জামালপুর প্রতিনিধি

২০ ফেব্রুয়ারী বুধবার দিনব্যাপী জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় তারুণ্য মেলা উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। সরিষাবাড়ি উপজেলা পরিষদ মাঠে এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। মেলায় সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ২৫টি স্টল অংশ নেয়।
মেলায় স্থানীয় লেখকদের বই প্রদর্শন করা হয়। মেলায় কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীরের কাব্যগ্রন্থ মেহেদি পাতার রঙ ও অস্পর্শ চাঁদসহ বেশ কয়েকটি বই স্থান পায়। সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল বইগুলো সংগ্রহ করেন।
আয়োজক কমিটি জানায়, মেলায় তারুণ্যের উদ্দীপনার সঙ্গে মিলে মিশে ছিল পিঠা উৎসবের ঐতিহ্যবাহী স্বাদ এবং লোক ও কারুশিল্প মেলার শিল্পসম্ভার। বর্ণাঢ্য এ আয়োজনকে ঘিরে পুরো উপজেলা পরিষদ চত্বর ছিল উৎসবমুখর। দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণ মেলাকে প্রাণবন্ত করে তোলে।
আয়োজক ও অংশগ্রহণকারীদের মতে, এ ধরনের মেলা প্রতি বছর আয়োজন করা হলে স্থানীয় সংস্কৃতি, সাহিত্য ও তারুণ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ