বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জ মোটর সাইকেল ধাক্কায় নিহত এক

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৫ এপ্রিল শনিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ বাজারে বিকেল ৪ টার দিকে রাস্তা পার হবার সময় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় আবু বকর সিদ্দিক (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

 

নিহত আবু বকর সিদ্দিকের বাড়ি বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৫ এপ্রিল বিকালে নিজ বাড়ি থেকে তার মেয়ের বাড়ি বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দির গ্রামে রওনা দেন আবু বকর সিদ্দিক।

 

 

তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ স্থানীয় বাজারে কেনাকাটার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

 

 

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ