বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়ি আব্দুস সালাম তালুকদার স্মরণে নাইট ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি
oplus_2

সংবাদটি শেয়ার করুন....

 

৬ এপ্রিল জামালপুর জেলার  সরিষাবাড়ী উপজেলায় বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মরণে সেমি-সার্কেল নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল শনিবার রাতে সরিষাবাড়ি  উপজেলার পিংনা ইউনিয়নের ৪৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে পিংনা স্পোর্টিং ক্লাব।

 

জমকালো আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জামালপুর  জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। আয়োজক কমিটি জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও মোবাইলের আসক্তি থেকে মুক্ত রাখতে এবং ক্রীড়াচর্চার মনোযোগী ও আগ্রহী করে তুলতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সন্ধা থেকেই নানা বয়সী ক্রিকেটপ্রেমীরা এ খেলা দেখতে আসেন। করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন তারা। শতশত দর্শক খেলা উপভোগ করেন।

টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। চূড়ান্ত খেলায় পিংনা স্পোর্টিং ক্লাব ও ফুলদহপাড়া আদর্শ একাদশ দল অংশ নেয়। পিংনা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া প্রতি খেলোয়াড়কে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

 

 

সরিষাবাড়ি  উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য গোলাম রাব্বানী লেকু, পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তমাল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ