রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে মজিবর রহমান মাস্টার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত!

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

৩ এপ্রিল ২০২৫খ্রিঃ রোজ বৃহস্পতিবার জামালপুর সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মরহুম মজিবর রহমান মাস্টার স্মৃতি ভলিবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঁশচড়া ইউনিয়নের বটতলা উচচ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 

 

এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। উদ্বোধন করেন মরহুম মজিবর রহমান মাস্টারের জ্যৈষ্ঠ পুত্র- জামালপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সফিউর রহমান শফি।

 

 

বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মোকছেদুর রহমান হারুন, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক, বাঁশচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আক্রাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন আক্কাছ ,

 

 

সিনিয়র সহ-সভাপতি মোঃ মিলন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল আলম রিপেল সহ উপজেলা- ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন জামালপুর মেডিকেল কলেজের প্রভাষক ডা: মো: আহসান হাবীব আদনা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ