বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৬ এপ্রিল রবিবার জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে রবিবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা।

 

দিবসটি উপলক্ষ্যে জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জামালপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান,

 

জাতীয় হ্যান্ডবল নারী দলের অধিনায়ক মিষ্টি খাতুন, জেলা ক্রিকেট দলের ম্যানেজার টুটুল, ক্রিকেট কোচ সাব্বির হোসেন শ্যামল, অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মেহেদী হাসান প্রমুখ।

 

বক্তারা বলেন, বর্তমান সরকার খেলাধুলার প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। মানসম্মত খেলোয়াড় তৈরিতে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। তরুণেরা খেলাধুলার প্রতি আগ্রহী হলে মাদক, সন্ত্রাস, সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ