বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরের ইসলামপুরে গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে গাজায় ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে জামালপুর জেলার  ইসলামপুর উপজেলা, পৌর ও সরকারি ইসলামপুর কলেজ শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।

 

গাজায় গণহত্যার প্রতিবাদে ইসলামপুর সরকারী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক হয়ে থানা মোড় বটতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন,  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবীর আহম্মেদ বিপুল, প্রচার সম্পাদক বাবলু সরদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাহিদা আক্তার খানম সুলেখা,

 

ইসলামপুর উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ছামিউল হক লাভলু, ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুল প্রমুখ।

 

এ সময় উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত, পৌর বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, পৌর ছাত্রদলের সদস্য সচিব শান্ত, ইসলামপুর সরকারি কলেজ শাখার আ্হ্বায়ক মিঠুন মিয়া বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, গাজায় নিরীহ মুসলিম নারী, পুরুষ ও শিশুদের উপর নির্বিচারে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত সীমা লংঘন করেছে। মুসলিমদের জন্য যুদ্ধ করে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত আছি। বিশ্ব নেতাদের গাজার জনগণকে রক্ষায় এগিয়ে আসার দাবি জানিয়ে সকল ইসরায়েলি পণ্য বয়কট করার আহবান জানান বক্তারা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ