মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের ফরিদপুর জেলা সফর।

মোঃ আশিকুজ্জামান, ফরিদপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার মহোদয় ফরিদপুর জেলায় সফরসূচি অনুযায়ী সার্কিট হাউজ, ফরিদপুরে উপস্থিত হলে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় উপদেষ্টা মহোদয়কে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

এ সময় মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে কুশল বিনিময় করেন জনাব মোঃ কামরুল হাসান মোল্যা, জেলা প্রশাসক, ফরিদপুর ও জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার ফরিদপুরসহ ফরিদপুরের বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পরবর্তীতে উপদেষ্টা মহোদয় ফরিদপুর জেলার শেরে বাংলা সাধারণ পাঠাগার এবং ফরিদপুর মুসলিম মিশন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপদেষ্টা মহোদয় ফরিদপুর সাহিত্য পরিষদের “সাহিত্য ভবন” ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এরপর ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা মহোদয়কে অবগত করেন। এ সময় উপদেষ্টা মহোদয় সভায় আলোচ্য সমস্যাসমূহ সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ