শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নূন্যতম যোগ্যতা স্নাতক পাস, গেজেট প্রকাশ।

মোহাম্মদ আহসান হাবিব: ষ্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোর কমিটির সভাপতির নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ নির্ধারণ করে গেজেট জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে সংশোধন করা হয়েছে বর্তমান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালাও। সোমবার (১ সেপ্টেম্বর) এ গেজেট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে ‘ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫’ জারি করা হয়।

 

নতুন এ প্রবিধানমালার ম্যানেজিং কমিটির বিষয়ে বলা হয়েছে, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির ওপর ন্যস্ত থাকবে।

 

কমিটিতে সভাপতি, সাধারণ শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি, সাধারণ অভিভাবক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি, প্রতিষ্ঠাতা প্রতিনিধি, দাতা প্রতিনিধি, বিদ্যোৎসাহী সদস্য থাকবে। এতে সদস্যসচিব হিসেবে থাকবেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ