বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুর বকসিগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৯ এপ্রিল মঙ্গলবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোড় ইউনিয়নের ফজিলতপাড়া গ্রামে নিজ ঘরে গৃহবধূ মনেজা বেগমের রহস্যজনক মৃত্যু হয়েছে।

২৯ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের ফজিলতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মনেজা বেগম বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকার ওয়াজেদ আলীর মেয়ে।

জানা গেছে, ফজিলতপাড়া গ্রামের ইসরাফিল আলমের স্ত্রী ও দুই সন্তানের জননী মনেজা বেগম (৩৫) নিজ ঘরে আত্মহত্যা করেছেন এমন সংবাদ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দুপুর ২ টার দিকে ওই মনেজা বেগমের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মনেজা বেগম।

পরে পরিবারের লোকজন ঝুলন্ত মরদেহ মাটিতে নামান। ফলে এই মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। কিন্তু স্বামীর পরিবার এটাকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেন। গৃহবধূর মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হওয়ায় ওই মরদেহ উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, প্রাথমিক তদন্তে গলায় ফাঁস দেওয়া হয়েছে এমন প্রমাণ মিলেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা প্রমাণ হবে ময়নাতদন্তের পর। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ