বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কুয়াকাটায় পর্যটককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

মোঃ তরিকুল ইসলাম শুভ, কলাপাড়া উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী

সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে পর্যটককে মারধর ও চাঁদা দাবির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. বেলাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৭ মে) পটুয়াখালী জেলা যুবদলের উপ-দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যমতে, গত সোমবার (৫ মে) গভীর রাতে কুয়াকাটার ‘ব্লু-বার্ড’ নামক একটি আবাসিক হোটেলের একটি কক্ষে পর্যটক তুহিনকে আটকে রেখে মারধর করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার টাকা ছিনতাই এবং আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

পর্যটক তুহিন কক্ষে তালাবদ্ধ অবস্থায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে, পুলিশ পরদিন সকালে তাকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। ঘটনার পর ভুক্তভোগী তুহিন মহিপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

জেলা যুবদলের একাধিক সূত্র জানায়, ঘটনার সঙ্গে যুবদল নেতা মো. বেলাল হোসেনের জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পরই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এ বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একটি সুন্দর, সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। যুবদলে কোনো অপরাধীর ঠাঁই নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ