বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দীর্ঘ প্রতিক্ষার পরে রাজধানীতে বৃষ্টি ও ঠান্ডা বাতাস 

খালেদা পারভীন , স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ১১ মে ২০২৫ খ্রিস্টাব্দ রোজ রবিবার সন্ধ্যা থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন দেকা গেছে। কোথাও আবার আবহাওয়া যেন গুমট ভাব বিরাজ করছে।

 

রাত ৮টার দিকে মিরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। রাত সাড়ে ৮ টার দিকে  বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়তে থাকে।  তীব্র গরমের পরে বৃষ্টি আসায় এতে জনমনে স্বস্তি নেমে এসেছে।
 
মিরপুরের বাসিন্দারা  বলেন, গরমে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে কয়েক দিন ধরে। ঘরের ভিতরে  থাকা সকল বয়সের লোকজনের জন্য কষ্ট হয়ে যাচ্ছে।  ফ্যানের বাতাস থেকে ও মনে হয় যেন  আগুন ঝরছে। এখন  বৃষ্টি আসাতে খুবই স্বস্তি লাগছেএবং  আবহাওয়া খুব ঠান্ডা হয়ে গেছে।
 
 
শুধু মিরপুর নয়, সন্ধ্যার পরই কারওয়ানবাজার, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। এতে জনজীবনে মিলছে স্বস্তি।
এর আগে বিকেলে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এক পোস্টে জানিয়েছিলেন, ঢাকা শহরসহ ঢাকা জেলার চার পাশের জেলাগুলোর ওপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
 
 
পোস্টে তিনি লেখেন, বিকেল সাড়ে ৫টার পর থেকে রাত ১০টার মধ্যে ঢাকা শহরসহ ঢাকা জেলার চার পাশের জেলাগুলোর ওপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ঢাকা শহরের পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকের উপজেলাগুলোর ওপরে। 

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ