মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জ যমুনার ভাঙ্গনে হারিয়ে যাচ্ছে চিকাজানী ইউনিয়নের মূল ভূখন্ড

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার যমুনার
ভাঙ্গনে হারিয়ে যাচ্ছে চিকাজানী ইউনিয়নের মূল ভূখন্ড। যমুনা নদী ভাঙ্গনের কারনে ইতিমধ্যে চিকাজানি ইউনিয়ন এর চরডাকাতিয়া, হাজারীগ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার পথে।

 

এছাড়াও নদী ভাঙ্গনের কবলে বড়খাল, মাঝিপাড়া, খানপাড়া, বওলাতলীসহ আশেপাশের আরও কয়েকটি গ্রামে ভাঙ্গনের সম্ভাবনা। তবুও কিছু মানুষ এসমস্ত এলাকার মানুষের চিন্তা না করে নির্বিঘ্নে পুজিবিহীন লাভজনক বালুর ব্যবসা করে যাচ্ছে।

 

বিশেষ করে ভৌগলিকভাবেই হোক কিংবা অন্যকোন কারনেই হোক খানপাড়া এখন যেন সাদা সোনার খনিতে পরিনত হয়েছে। সবার নজর এখন মূলত খানপাড়া কেন্দ্রীক। আদৌ এটা কি ঠিক হচ্ছে? স্বাধীনতার পরে অত্র এলাকার মানুষের মাঝে উন্নয়ন বলতে মাঝিপাড়া-পলাশপুর-বওলাতলি-মন্ডলবাজার এই রাস্তাটি পাকাকরন।

 

অনেক ত্যাগের ও কষ্টের পরে আমাদের এই রাস্তাটির কিছুটা উন্নয়ন হলেও তা আজ নষ্ট কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার পথে। এর মূল কারন খানপাড়া- মন্ডলবাজার হয়ে ৭/২৪ আওয়ারস অনিয়ন্ত্রিতভাবে বালুর গাড়ির (ভটভটি,ট্রাক্টর,) চলাচল করছে। এতেকরে একদিকে রাস্তার ক্ষতি যেমনটা হচ্ছে তেমনিভাবে এলাকার সাধারণ জনগনও দূর্ভোগের শিকার হচ্ছে।

 

বিশেষকরে এলাকার ছোট্টো স্কুলগামী ছাত্রছাত্রীরা এবং এলাকার বাজারে যাতায়াতকারী বয়োজ্যেষ্ঠ – বয়োঃবৃদ্ধ মানুষজন। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জনগন জোর দাবি জানান।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ