বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মালবাহী ট্রাক উল্টে প্রাণ গেল দুই জনের

মোছাঃ পারভীন আকতার,

সংবাদটি শেয়ার করুন....

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর মোয়ামারী বাজার সংলগ্ন এলাকায় ১৭তারিখে শনিবার রাত ১১ টা সময় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক উল্টে ঘটনা স্থলেই প্রাণ হারান দুজন শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি উত্তর মোয়ামারী বাজার সংলগ্ন একটি মোড় ঘোরার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে পাশের খাদে উল্টে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে।

দুর্ঘটনায় নিহত দুইজন ট্রাকের সহকারী ও শ্রমিক বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা অভিযোগ করেন, রাস্তার দুরবস্থা এবং অতিরিক্ত মাল বোঝাই থাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে চলেছে এ এলাকায়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানান।

এব্যাপারে দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হাসান জানান, আইনগত প্রক্রিয়া চলমান। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। এবং নিহতদের ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিচয় জানার প্রক্রিয়াও চলমান আছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ