বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন এডহক কমিটি গঠিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৮ মে রবিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের নতুন এডহক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এডহক কমিটি আনুষ্ঠানিকভাবে ১৮ মে রবিবার বিকালে দায়িত্ব গ্রহণ করেছেন।

রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের পদাধিকার বলে মনোনিত চেয়ারম্যান ও জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগমের সাথে নবগঠিত এডহক কমিটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিট কার্যালয়ে এডহক কমিটির ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানী, সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন, কমিটির সদস্য আইনজীবী মুফতি মোহাম্মদ মনজুর আলম, শামীমা খান, জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম বুলবুল, মীর ইসহাক হোসেন ইখলাস উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এছাড়াও এই এডহক কমিটির সদস্যরা হলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, জিয়াউল হক জিয়া ও আইনজীবী সাঈদ বিন আনোয়ার সজিব। এ সময় সুধীজন ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা নবগঠিত এডহক কমিটির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ