বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুর দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন!

সাবিনা ইয়সমিন , সিনিয়র স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

মাদারিপুরের ৫ টি উপজেলার প্রথম স্থানকারী শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর জেলা পর্যায়ের দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা বুধবার সকালে জেলা সরকারি সমন্বিত অফিস ভবনের হল রুমে শুরু হয়ে বিকেলে বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ফাতেমা আজরিন তম্বী।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের সার্বিক সহযোগিতায় এবং মাদারীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও দেশত্ববোধক গানের প্রতিযোগিতায় ৫ উপজেলার স্কুলের বিজয়ী শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জেলা দুপ্রক সদস্য মাওলানা উবায়দুল্লাহ। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা দুপ্রক এর সহসভাপতি প্রফেসর মো. আব্দুল হালিম। এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা দুপ্রক সদস্য ও প্রতিযোগিতার আহবায়ক সাংবাদিক মনজুর হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুপ্রক সদস্য আজমল হুদা ঢালী। এসময় আরও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুর এর উপ-পরিচালক মো. আতিকুর রহমান, মাদারীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম মুন্সী, মাদারীপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফরিদুল ইসলাম, মাদারীপুর দুদক এর উপসহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান অপু।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি সুবল বিশ্বাস, সঙ্গীতজ্ঞ দোলা দে, ভাস্কার ও চিত্র শিল্পী মো. আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা দুপ্রক এর সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সদস্য মো. মুরাদ হাসান, মো. সিরাজুল ইসলাম, ফরিদা ইয়াসমিন লাকি, মেহেদী হাসান এবং শিবচর, রাজৈর, কালকিনি, ডাসার উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি, সম্পাদকসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ