রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ইতালি যাওয়ার জন্য ৪৬ লাখ টাকা দিয়েও লা*শ হয়ে ফিরলেন সজিব

সাবিনা ইয়সমিন , সিনিয়র স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

ইতালি যাওয়ার জন্য ৪৬ লাখ টাকা দিয়ে আট মাস পর লাশ হয়ে বাড়ি ফিরেছেন সজিব সরদার (২৮)। ২৮ মে ২০২৫ খ্রিস্টাব্দ রোজ বুধবার ম*রদেহ বাড়ি পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পরেন।

সজিব সরদার মাদারীপুরের শিবচর উপজেলার বাগমারা এলাকার চান মিয়া সরদারের ছেলে। আট মাস আগে ইতালি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, ২০২৪ সালের অক্টোবরে ইতালির যাওয়ার জন্য লিবিয়ায় পৌঁছান সজিব সরদার। সদর উপজেলার শিরখাড়া এলাকার বোরহান ব্যাপারীর মাধ্যমে ১৫ লাখ টাকা চুক্তিতে সেখানে যান তিনি। সেখান থেকে সরাসরি ইতালি নেওয়ার কথা বলে মাফিয়াদের কাছে বিক্রি করে দেন। দুই দফা বিক্রি করে সজিবকে। মারধর করে দফায় দফায় ৪৬ লাখ টাকা আদায় করে দালাল চক্র। তাদের মারধরে ১৯ মার্চ মারা যায় সজিব। লিবিয়ার এক হাসপাতালের মর্গে ছিল সজিবের মরদেহ। দীর্ঘ প্রক্রিয়া শেষে বুধবার সকালে মরদেহ দেশে আসে।

নিহতের বাবা চাঁন মিয়া সরদার বলেন, ‘ছেলেকে ইতালি নেওয়ার কথা বলে বোরহান দালাল লিবিয়া নিয়ে বিক্রি করে দেয়। দফায় দফায় ৪৬ লাখ টাকা নিয়েছে তারা। আমার সহায় সম্পত্তিও গেলো, ছেলেও গেলো। বুধবার ছেলের মরদেহ বাড়িতে আসলো। দালালের  দৃষ্টান্তমূলক  বিচার দাবি করেছে নিহতের বাবা।

শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাজাহান মিয়া বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ