বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরের  শিবচরে রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যু 

কিরন আক্তার, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ২১ জুন  রোজ শনিবার রাতে শিবচর উপজেলার পাঁচ্চর সংলগ্ন রেল লাইনে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত মারুফ দত্তপাড়া ইউনিয়নের চর বাঁচামারা এলাকার মৃত আমিন উদ্দিন খানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে দায়িত্বরত ভাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহম্মেদ বলেছেন, শনিবার সন্ধ্যার পর পাঁচ্চর এলাকার রেললাইনে এক যুবকের মৃতদেহ দেখে পুলিশকে জানিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হয়েছে নিহত যুবক রেল লাইনে বসে ছিল। ঢাকাগামী একটি ট্রেন যাওয়ার পরই রেললাইনের উপর রেলেকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
এসআই সাফুর আহম্মেদ আরও বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং নিহত ব্যক্তিকে শনাক্ত করি। কীভাবে ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ