বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী নিহত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৮ মে জামালপুর জেলার  ট্রেনেকাটা পড়ে মারুফ হাসান (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন। ২৮ মে, বুধবার সকাল ৯টার দিকে জামালপুর পৌর শহরের মাছিমপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। মারুফ হাসান ওই এলাকার মিন্টু মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ মে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিদ্যুৎ চলে গেলে প্রচণ্ড গরমের কারণে মারুফ হাসান বাড়ী থেকে বের হয়ে যান। মধ্য রাতে মারুফ হাসানকে ঘরে না পেয়ে খোঁজাখুজি করে তার পরিবার।

২৮ মে, বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা রেল লাইনের উপর ট্রেনেকাটা খন্ডিত মরদেহ দেখতে পায়। পরে মারুফ হাসানের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

মারুফের বাবা মিন্টু মিয়া  বলেন, মারুফ মাঝে মধ্যে রেল লাইনের উপর শুয়ে থাকত। প্রায় আট বছর ধরে সে মানসিক ভারসাম্যহীন। অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করতে পারি নাই। সকালে মরদেহ পাইলাম।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম এ প্রতিবেদককে বলেন, কোন অভিযোগ না থাকায় মানবিক দিক বিবেচনা করে মৃত মারুফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ