বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত!

সাবিনা ইয়াসমিন, সিঃ স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

অদ্য ১৫জুন২০২৫খ্রিস্টাব্দ রোজ রবিবার মাদারীপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে সকাল ০৮ ঘটিকায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে পুলিশ সদস্যদেরকে পুরস্ক্ত করেন।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার-ফোর্সকে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসাধারণের সাথে উত্তম ব্যবহার এবং পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান-সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সের,যানবাহন শাখা পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন জনাব সালাহ উদ্দিন কাদের, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল), মাদারীপুর।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ