বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জে বাসের ধাক্কায় শিশু নিহত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৫ জুন রবিবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় জিসান হাসান (১০) নামে এক শিশু নিহত হয়েছে। অদ্য ১৫ জুন, রবিবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ-রৌমারী সড়কের রামরামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।শিশু জিসান হাসান বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের খাসের গ্রাম এলাকার শহীদ জামানের ছেলে ।

 

স্থানীয়রা জানান, জিসান হাসান তার বাইসাইকেলটি মেরামতের জন্য সকালে স্থানীয় রামরামপুর বাজারে যায়। বাইসাইকেল মেরামত শেষে বাড়ি ফিরছিল জিসান। রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী মুকুল পরিবহনের একটি বাস পেছন থেকে জিসানের সাইকেলে ধাক্কা দিলে জিসান গুরুতর আহত হয়।

 

এ সময় ঘাতক চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করেছে এলাকাবাসী। স্থানীয়রা জিসানকে আহত অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ সাংবাদিকদের জানান , বাসটি আটক করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ