বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৭জুন মঙ্গলবার জামালপুর জেলার  বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায়  সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন সোমবার সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক বজলুর রহমান,

জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অন লাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, দৈনিক জামালপুর বার্তা অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক সহ প্রমুখ।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত বক্তারা শহীদ সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকান্ডের সাথে জড়িত সকল সন্ত্রাসীদের ফাঁসির দাবি জানান। সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে পৌর শহরের পাটহাটি এলাকায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের উপর হামলা চালায় সন্ত্রাসী বাহিনী। হামলার পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

এঘটনায় বকসিগঞ্জ উপজেলা  সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু ও তার ছেলে সহ ২২ জনকে নামীয় আসামী করে হত্যা মামলা দাযের করেন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম।

তবে নাদিম হত্যার দুই বছর পার হলেও চাঞ্চল্যকর এ হত্যা মামলার দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়ায় হতাশায় রয়েছে নিহত নাদিমের পরিবারসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ