মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুর ঝিনাইগাতী বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৩ জুলাই বৃহস্পতিবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, শেরপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান। সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শামীম আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছামিউল হক (সাদা) এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের আহবায়ক এফ এম সুলতান মাহমুদ,

 

উপজেলা উলামা দলের সাবেক আহবায়ক মো.জহুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান খান ইমন,সাবেক ছাত্রদল নেতা জহুরুল হক জনি, উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক হাসিন আরমান মাসুদ প্রমূখ।

 

  • বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের আরো বেশী সক্রিয় ভাবে কাজ করার আহবান করেন। উক্ত আলোচনা সভায় ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ