বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন জামালপুর জেলা প্রতিনিধিঃ ৩ সেপ্টেম্বর বুধবার জামালপুর জেলার সরিষাবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা সরিষাবাড়ী-দিগপাইত সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবনেতা হাফিজুর রহমান মিলনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল, সহ-সভাপতি মামুনুর রশিদ ফকির, নাজমুল ইসলাম নাজু, সাংগঠনিক সম্পাদক লাভিব উদ্দিন তালুকদার লিটন,

দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, সহ-দপ্তর সম্পাদক সনজিৎ মিত্র, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ, সদস্য সচিব মাসুদ রানা চপল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলিম সবুজ, সরিষাবাড়ী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ মিনহাজ প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ