বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে বিদেশী মদসহ ৩ জন গ্রেফতার

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৩ বৃহস্পতিবার র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ৩ সেপ্টেম্বর বুধবার রাত ৮টায় শেরপুর জেলার সদর উপজেলার সাতপাকিয়া এলাকার চন্দ্রিমা ফিলিং স্টেশনের সামনের রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে র‌্যাব-১৪।

পরে চেকপোস্টে দেখে শেরপুর টু জামালপুরগামী একটি সিএনজি থেকে সাগর কুমার দে (২২) ও দুর্জয় সাহা ওরফে তথ্য কৌশলে পালোনোর চেষ্টাকালে আটক করা হয় এবং তাদের হেফাজতে থাকা পৃথক পৃথক ব্যাগ থেকে ২৫ বোতল ভারতীয় বিদেশী মদ উদ্ধার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্যে ৫০ হাজার টাকা।

এছাড়াও ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় র‌্যাব-১৪ এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক কারবারি ভারতীয় মাদকদ্রব্য মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে নিয়ে যাওয়ার জন্য শেরপুর জেলার নলিতাবাড়ী থানার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে অবস্থান করেছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব সেখানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মোঃ হাসান মিয়া (২২) কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্যে ২ লক্ষ ৩৪ হাজার টাকা।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম মাদক কারবারিদের গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ