অদ্য ১৩ জুলাই২০২৫ খ্রিষ্টাব্দ রোজ রবিবার সকাল ৯. ঘটিকায় সম্মানিত রেঞ্জ ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয় শরীয়তপুর পুলিশ লাইন্সে এসে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন সম্মানিত পুলিশ সুপার, শরীয়তপুর, জনাব মোঃ নজরুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।
এরপর শরীয়তপুর জেলা পুলিশের একটি চৌকস দল সম্মানিত ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ।

সম্মানিত ডিআইজি মহোদয় শরীয়তপুর জেলার পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন। এ সময় তিনি জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও ফোর্সের সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন এবং সেসকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন। এরপর শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে শরীয়তপুর পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সম্মানিত ডিআইজি মহোদয়।

সম্মানিত ডিআইজি মহোদয় শরীয়তপুর জেলার পুলিশ লাইন্স ড্রিলশেডে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সুধী সমাবেশের শেষাংশে প্রধান অতিথি মহোদয় ২০২৪ সালের জুলাই অভুথানে শরীয়তপুরের শহীদ পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন।