বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দিনাজপুর পুলিশ লাইনস্ অস্ত্রাগার ইনচার্জ  এর বদলিজনিত বিদায়” সংবর্ধনা অনুষ্ঠান

সালমা জাহান, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

২০ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ রবিবার দিনাজপুর পুলিশ লাইনস্ অস্ত্রাগার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) জনাব মোঃ আনোয়ার হোসেন এর বদলিজনিত বিদায় উপলক্ষে দিনাজপুর জেলার মান্যবর পুলিশ সুপার জনাবমোঃ মারুফাত হুসাইন মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

পুলিশ সুপার মহোদয় বিদায়ী অতিথির কর্মদক্ষতার বিভিন্ন নিদর্শন তুলে ধরেন এবং একসাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণকালে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ দিনাজপুরের পক্ষ থেকে তাঁকে স্মৃতিসম্মাননা উপহার দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), দিনাজপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ