বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরের নালিতাবাড়িতে পানিতে ডুবে কন্যা শিশুর মৃত্যু

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৫ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ  শুক্রবার শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে সাবিহা নামের এক ২ বছর বয়সী কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার  সকাল ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বিন্নিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাবিহা ওই গ্রামের সবুজ মিয়ার কন্যা।

 

সূত্র জানায়, সকালে খাবার খেয়ে সবার অগোচরে ঘর থেকে বেড়িয়ে যায় শিশু সাবিহা। কিছুক্ষণ পর সাবিহার মা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির উত্তর পাশে পুকুরে সাবিহাকে ভাসমান অবস্থায় দেখতে পায়।

 

পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে সাবিহাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ