বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৭ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ রবিবার শেরপুর জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট শনিবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ব্রিফিং প্যারেডে নিয়োগ সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

 

 

ওই সময় তিনি নিয়োগ কার্যক্রম অবাধ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে নিয়োগ ডিউটি নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার এবং ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

 

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিকসহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ