রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান

বরিশাল বিভাগীয় প্রতিনিধি, সৈয়দ আসাদুজ্জামান (বাবু)
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন

সংবাদটি শেয়ার করুন....

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষ্যে এদিন সকাল ৯:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি।

 

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানিসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, দপ্তর প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে শিক্ষার্থীদের সাথে নিয়ে বরিশাল ডিসি অফিস সংলগ্ন শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

 

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে দুপুর ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আয়োজনে মুক্তমঞ্চে পরিবেশিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ