বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন জামালপুর জেলা প্রতিনিধিঃ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল, মদ ও গরু আটক করা হয়েছে।

৩ সেপ্টেম্বর বুধবার পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।বিজিবির প্রেস বিজ্ঞপ্তি নং-০২/২০২৫ অনুযায়ী, আটককৃত মালামালের মধ্যে রয়েছে, ৩৫ হাজার ৪শ’ পিস ভারতীয় জিলেট ব্লেড, ৯শ’ পিস বিভিন্ন প্রকার চশমা, ২৩বোতল মদ এবং ৫টি ভারতীয় গরু। এসব চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ১৬ লাখ ৮১হাজার ৫শ’ টাকা।

অভিযান পরিচালনাকালে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।এ প্রসঙ্গে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে।

সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান দমন এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ