বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

কলাপাড়া প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির সীমানায় বেড়া দেয়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে গতকাল ২০ ডিসেম্বর ২০২৪ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন- মো. সাইফুল ইসলাম (৩০), মো. আলামিন (১৮), মো. এমদাদুল হক (৪২) হাফেজ মো. শাহজাহান (৫৫), মোসা. নাসিমা বেগম (৪৫) ও মাইনুদ্দিন (২০)। এদের মধ্যে প্রথম ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

স্থানীয়রা জানায়, শাহজাহান মিয়া ও এমদাদের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে এমদাদুল হক বাড়ির সীমানায় বেড়া দিতে গেলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ঘটে। আহত শাহজাহান বলেন, গতকাল সকালে এমদাদুল তার স্ত্রী জুঁই, শালা আলামিন আমার বাড়ির সীমানায় প্রবেশ করে বেড়া দিতে আসে। তখন আমার ছেলে সাইফুল সীমানায় বেড়া দিতে বাধা দেয়ায় তাকে লাঠি দিয়ে পিটাতে থাকে। একপর্যায়ে মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি। এ সময় হাসপাতালের ভিতরেই ইমদাদুলের লোকজন আমাকে ও আমার স্ত্রী নাসিমাকে মারধর করে।

 

এ বিষয়ে আহত আলামিন বলেন, আমাদের বাড়ির সীমানায় বেড়া দিতে গেলে কিছু বুঝে ওঠার আগে হঠাৎ সাইফুল ও তার বাবা একসঙ্গে আমাদের উপর হামলা চালায়। এতে আমার ও দুলাভাই এমদাদুল হকের মাথা ফেটে যায়। হাসপাতালে কোনো মারামারির ঘটনা ঘটেনি। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ