বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

আমতলীতে সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

রিপোর্টার :
Oplus_131072

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

ছেলের সাথে মটর সাইকেলে কুয়াকাটা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক  জলিল আহম্মেদ (৫৩) নিহত হয়েছেন ও তার ছেলে শাহারিয়ার আহম্মেদ নফিস আহত হয়েছে।

গতকাল বেলা সাড়ে ১২টার দিকে আমতলী সাহেব বাড়ির স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানগেছে, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মাছুয়াখালীর চালতাবুনিয়া গ্রামের বাসিন্দা মৃত আতাহার আলী সিকদারের ছেলে  জলিল তার ছেলে শাহারিয়ারে সাথে মটর সাইকেল যোগে বাড়ি যাচ্ছিল।

এসময়ে আমতলীর সাহেবের বাড়ি স্ট্যান্ড এলাকায় এসে পৌছলে তাদের মটসাইকেলে সামনে দিয়ে হঠাৎ করে একটি টমটম ঘুরিয়ে দেয়। এতে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পরে গেলে জলিল ছিটকে রাস্তার উপরে পরে যায়। এসময়ে বাবা ছেলে দুইজনই গুরুত্বর আহত হয়।

পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক জলিল আহম্মেদকে মৃত বলে ঘোষনা করেন। সড়ক দূর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে আমতলী থানার ওসি আরিফুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত্যুকালীন সময় তিনি এক স্ত্রী এবং এক পুত্র ও দুই কন্যা রেখে যান।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ