সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ডিবি পরিচয়ে চাঁদাবাজি ছাত্রদল নেতা ও এসআই আটক

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় একটি জুয়ার আসরে ডিবি পুলিশ পরিচয়ে হানা দেয়ায় দু’জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

রোববার (২২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে আটক ওই দু’জনের একজন পুলিশের এসআই ও অপরজন বরিশাল মহানগর ছাত্রদল নেতা। তাদের কাছ হ্যান্ডকাফও উদ্ধার করা হয়েছে।

রোববার এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার।

আটক ব্যক্তিরা হলেন- বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন ও
বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় রোববার রাতে কয়েকজন যুবক তাস দিয়ে জুয়া খেলছিল। এসময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেয় কয়েকজন ব্যক্তি। তারা পাঁচ যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে যায়। তখন এলাকাবাসীর সন্দেহ হলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসিকে কল দেয়। কোনো পুলিশ অভিযানে যায়নি জানালে এলাকাবাসী দু’জনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের গণধোলাই দিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার জন্য বলা হয়েছে। মামলা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার থানার এসআই রেদোয়ান এয়ারপোর্ট থানার পুলিশ হেফাজতে রয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ