বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাননীয় পুলিশ সুপার, বরিশাল মহোদয়ের পদোন্নতি প্রাপ্ত হওয়ায় বদলিজনিত বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার
বরিশাল জেলার মাননীয় পুলিশ সুপার জনাব, মোঃ বেলায়েত হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের পদোন্নতি প্রাপ্ত হওয়ায় বদলিজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে  ২২ শে ডিসেম্বর ২০২৪ সকাল ১১.৩০ ঘটিকায় বরিশাল পুলিশ লাইন্সের হল অব গ্রাটিটিউড এ বিদায় সংবর্ধনা সভা আয়োজন করা হয়। উক্ত সভায় সকল পুলিশ সদস্য বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের সহিত তিন মাসের অধিক সময় কাজ করার অভিজ্ঞতা ও স্মৃতি রোমন্থন করেন।
তারা পুলিশ সুপার মহোদয়ের কাজ করার দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। জেলা পুলিশের সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় ও তার পরিবারের সকল সদস্যবৃন্দের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব রেজওয়ান আহমেদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরিশাল মহোদয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ) বরিশাল জনাব মোঃ শাহিদুর রহমান, বিপিএম,পিপিএম;
অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ সার্কেল , বরিশাল জনাব মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল); বরিশাল জনাব শারমিন সুলতানা রাখী; সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল), বরিশাল জনাব মো:ইকরামুল আহাদ মোহাম্মদ ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, আরওআই, রিজার্ভ অফিস, পুলিশ লাইন্স, বরিশালসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ