বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

১৫ কুকুরকে তিন মাস খাওয়ানোর শর্তে আসামির জামিন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

নিজস্ব প্রতিনিধি

ফেনীতে ৯টি শাবকসহ দুই মা কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে ১৫টি কুকুরকে তিন মাস খাওয়ানোর শর্তে তাকে জামিন দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকালে আদালতে হাজির হয়ে দোষ স্বীকার করলে ফেনীর দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারিক হাকিম অপরাজিতা দাস ওই শর্তে তাকে তিন মাসের প্রবেশনে মুক্তি দেন বলে বাদী পক্ষের আইনজীবী সফিকুল ইসলাম পিয়াস জানান।

মামলার বাদী অ্যানিমেল এইড ফেনীর পরিচালক এনাম হোসেন বলেন, গত ৪ ফেব্রুয়ারি ফেনী শহরের শান্তি কোম্পানি বাড়ির জসিম উদ্দিন বিনা কারণে দুটি মা কুকুর ও নয়টি শাবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেন। যা প্রাণিকল্যাণ আইনের লঙ্ঘন।

ঘটনার দুমাস পর গত ১ এপ্রিল ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তিনজনকে আসামি করে মামলা করেন এনাম হোসেন। এনাম বলেন, অন্যায়ভাবে প্রাণী নিধন বন্ধের জন্যই তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

পরে মামলাটি আমলে নিয়ে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালতের তৎকালীন বিচারক মুহাম্মদ আশেকুর রহমান।

বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম পিয়াস বলেন, মামলার তিনমাস পর গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন। একইদিন শুনানি শেষে প্রধান আসামি জসিম উদ্দিনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।

সফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার আসামি জসিম উদ্দিন আদালতে উপস্থিত হয়ে দোষ স্বীকার করেন। আদালত কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার আগ মুহূর্তে আসামির আইনজীবী শোধরানোর সুযোগ চান। আসামি গরীব লোক হওয়ায় অর্থদণ্ড দেওয়া তার পক্ষে অসম্ভব ও জীবনে প্রথম এ ধরনের ঘটনা ঘটায় ক্ষমা প্রত্যাশা করেন। এরপর আদালত তাকে তিন মাসের প্রবেশন দেয়।

বাদীর আইনজীবী বলেন, বিচারক তার আদেশে আসামিকে প্রবেশনকালীন ১৫টি কুকুরকে তিনমাস খাওয়ানো ও পশুর যত্ন নেওয়ার শর্ত দেন। ছবি ও ভিডিওসহ প্রতিবেদন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে পরে আদালতে দাখিল করতে বলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ