শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

গাদ্দাফির সঙ্গে অর্থ কেলেঙ্কারি, সাবেক প্রেসিডেন্ট সারকোজির বিচার শুরু

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বিরুদ্ধে লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগে বিচার শুরু হচ্ছে।

২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার জন্য তিনি ওই কেলেঙ্কারিতে জড়ান বলে অভিযোগ।

বিএফএমটিভি জানিয়েছে, সোমবার প্যারিসে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়া এপ্রিল পর্যন্ত চলবে।

সাবেক প্রেসিডেন্ট সারকোজিসহ আরও ১২ জন সন্দেহভাজনের বিরুদ্ধে অর্থ তছরুপ গোপন করা, দুর্নীতি, অবৈধ নির্বাচনী প্রচারণার অর্থায়ন এবং অপরাধমূলক যোগসাজশের অভিযোগ আনা হয়েছে।

২০১২ সালে স্বাধীন ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্ট প্রকাশিত এক রিপোর্টে এই অর্থ কেলেঙ্কারির কথা প্রথমবারের মতো প্রকাশিত হয়। এতে লিবিয়ার গোপন নথিতে প্রমাণিত হয় যে, ২০০৭ সালে নির্বাচনের কয়েক মাস আগে প্রায় ৫০ মিলিয়ন ইউরো (প্রায় ৫১.৬ মিলিয়ন ডলার) ফ্রান্সে স্থানান্তরিত হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তৎকালীন ফরাসি উচ্চপদস্থ কর্মকর্তাদের, মন্ত্রীদের এবং ব্যবসায়ীদের ব্যাংক লেনদেনের মাধ্যমে সেই অর্থ স্থানান্তরের নথিপত্র পাওয়া গেছে।

এর আগে ২০০৫ সালে সারকোজি এবং গাদ্দাফির মধ্যে একটি দুর্নীতির চুক্তি স্বাক্ষরিত হয় বলে দাবি করেছে ফরাসি দৈনিক লা মন্ডে। এতে আর্থিক ও শিল্প সুবিধার বিনিময়ে অর্থ লেনদেন করা হয়।

২০০৭ সালের নির্বাচনে জয়ের পর সারকোজি ত্রিপোলি সফর করেন এবং কয়েক মাস পরে গাদ্দাফি প্যারিসে সফর করেন। সেই সফরে দুই দেশের মধ্যে অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়।

পরে ২০১১ সালে লিবিয়ায় আন্তর্জাতিক সামরিক হস্তক্ষেপের জন্য প্রথমবারের মতো আহ্বান জানান সারকোজি।

এদিকে এসব অভিযোগ প্রমাণিত হলে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হতে পারেন। একই সঙ্গে তিনি নাগরিক অধিকার, বিশেষ করে সরকারি পদে নির্বাচিত হওয়ার অধিকারও হারাতে পারেন।

গত মাসে ফ্রান্সের সর্বোচ্চ আদালত কোর্ট অফ কাসেশন সারকোজির বিরুদ্ধে ‘বিসমুথ অ্যাফেয়ার’-এর রায় নিশ্চিত করে। এতে তার দুর্নীতির দণ্ড বহাল থাকে এবং তাকে এক বছরের জন্য ইলেকট্রনিক ট্যাগ পরিধান করার নির্দেশ দেওয়া হয়।

২০১৩ সালে সারকোজি এবং তার আইনজীবী থিয়েরি হার্জোগের গোপন ফোনালাপ ফাঁসের মাধ্যমে তার অবৈধ নির্বাচনী অর্থায়নের বিষয়টি প্রকাশ পায়। সারকোজি তখন ভুয়া নাম পল বিসমুথ ব্যবহার করে দুটি ফোন লাইন থেকে যোগাযোগ করতেন।

এই মামলায় সারকোজি ও তার আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, তারা ২০১৪ সালে কোর্ট অফ কাসেশন-এর সাবেক বিচারপতি গিলবার্ট আজিবার্ট-কে ঘুষ দিয়েছিলেন। যেখানে ওই বিচারপতিকে মোনাকোতে একটি মর্যাদাপূর্ণ পদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ