বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ববি ছাত্রী মিম নিহতের ঘটনায় বাসচালক আটক

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

নূরে আলম তাশদীদ : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী মাইশা ফৌজিয়া মিম নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মো. নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী জেলার খাসেরহাট গ্রাম থেকে পুলিশের বিশেষায়িত একটি টিম তাকে আটক করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বাসচালক মো. নুরুল ইসলামকে আটক করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের ধাক্কায় নিহত হন পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম। পরে ঘাতক বাসচালককে গ্ৰেফতারের দাবিতে বুধবার রাতে ৫ ঘণ্টা, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১০ ঘণ্টা এবং শুক্রবার বিকেল থেকে সাড়ে ৬ ঘণ্টা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ